শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার
eSchool
শিক্ষার্থী, হাজিরা, পরীক্ষা, ফলাফল, ফি ও বিদ্যালয়ের দৈনন্দিন কাজ একটি প্ল্যাটফর্মে পরিচালনা করুন।
সংস্করণ ১.১.০ · অ্যান্ড্রয়েড ৭.০ বা নতুন · ২৯.৮ এমবি
সংক্ষিপ্ত পরিচিতি
eSchool শিক্ষার্থী ও জনবলের রেকর্ড, ক্লাস রুটিন, হাজিরা, পরীক্ষা, ফলাফল, ফি ও হিসাব একটি সিস্টেমে নিয়ে আসে। বিদ্যালয় অনলাইনে ভর্তির আবেদন নিতে এবং শিক্ষার্থী ও অভিভাবকের পোর্টালে ফলাফল, নোটিশ ও পাঠ্যসামগ্রী প্রকাশ করতে পারে।
ইস্কুলে যেসব কাজ পরিচালনা করা যায়
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মী
শিক্ষার্থী ও অভিভাবকের তথ্য, শ্রেণি ও শাখার বরাদ্দ এবং জনবলের রেকর্ড এক জায়গায় রাখুন।
শিক্ষার্থী ও জনবলের হাজিরা
ডিজিটাল রেজিস্টারে শিক্ষার্থীদের হাজিরা নিন এবং কর্মীদের হাজিরা ও ছুটি আলাদাভাবে পরিচালনা করুন।
পরীক্ষা ও ফলাফল
পরীক্ষার সময়সূচি, নম্বর, গ্রেড, ট্যাবুলেশন ও রিপোর্ট কার্ড পরিচালনা করুন।
ফি ও হিসাব
ফির চালান তৈরি, আদায় ও ছাড় নথিভুক্ত এবং হিসাব ও বেতন পরিচালনা করুন।
ভর্তি ও ক্লাস রুটিন
অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ, মেধাতালিকা তৈরি ও ক্লাসের সময়সূচি প্রকাশ করুন।
পোর্টাল, রিপোর্ট ও অ্যান্ড্রয়েড অ্যাপ
শিক্ষার্থী ও অভিভাবককে প্রকাশিত ফলাফল, হাজিরা, চালান ও পাঠ্যসামগ্রী দেখার সুযোগ দিন। প্রশাসনিক রিপোর্ট এক্সেল ফাইলে রপ্তানি করুন।
ইস্কুলের ভেতরের দৃশ্য
ইস্কুল আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজে আসবে, দেখুন
ডেমো দেখতে বা আপনার বিদ্যালয়ে চালুর বিষয়ে কথা বলতে যোগাযোগ করুন।
ইস্কুলের ডেমো চাই